এবার ওটিটিতে উঠছে ‘প্রিয়তমা’

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:৪৫

ঈদুল আজহায় মুক্তির পর থেকে ‘প্রিয়তমা’র প্রেক্ষাগৃহ সফর এখনও চলছে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও ছবিটির সাড়া চমকপ্রদ। মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে।

কিন্তু এর মধ্যেই খবর এলো, ওটিটি প্ল্যাটফর্মেও উঠছে ‘প্রিয়তমা’। জানা গেল, বায়স্কোপ-এ উন্মুক্ত হবে ছবিটি। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুরু হয়েছে প্রচারণাও।

‘প্রিয়তমা’র পোস্টারের একটি আর্টওয়ার্ক পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে। সঙ্গে বলা হয়েছে, ‘আবারও ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা!’ 

এটা দেখে কারও বুঝতে বাকি নেই, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ নিয়েই তাদের এই প্রচারণা। বিষয়টি আরেকটু নিশ্চিত হতে যোগাযোগ করা হয় ছবিটির নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে। ব্যস্ততার কারণে বিস্তারিত অবশ্য জানাতে পারলেন না। তবে এটুকু নিশ্চিত করলেন, ‘ছবিটি বায়স্কোপে মুক্তি পাচ্ছে শিগগিরই।’

এদিকে সপ্তম সপ্তাহে এসেও দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে টানা ছয় সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। এর আগে দেশটিতে একটানা এতদিন বাংলাদেশের কোনও সিনেমা চলেনি।

শাকিব খান ও ইধিকা পাল দেশ-বিদেশে দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে শাকিব খান বলেছেন, ‘এবার তোমাদের প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা চোখের জলে রূপ নিয়েছে। ধন্যবাদ সবাইকে।’

উল্লেখ্য, হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী প্রমুখ। শাকিব খান ও ইধিকা পাল

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প