৬০০ মিলিয়ন ক্লাবে ‘বিটিএস’র এক ডজন গান

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৪:১১আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:১২

যেন ম্যাজিকের মতো উত্থান। বিশ্বজুড়ে তাদের গানের যে চাহিদা তৈরি হয়েছে, যে বিপুল ভক্তশ্রেণি তৈরি হয়েছে, তা বিস্ময়কর তো বটেই। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র কথাই বলা হচ্ছে। ব্যান্ডটির গান কতটা জনপ্রিয়, তার নতুন একটি নজির পাওয়া গেলো।

তাদের গাওয়া ‘পারমিশন টু ড্যান্স’ শিরোনামের গানটি ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই নিয়ে ব্যান্ডটির মোট এক ডজন গান এই মাইলফলক ছাড়িয়ে গেলো। যা উদীয়মান কোনও সংগীত অঞ্চলের জন্য চমকপ্রদ ঘটনাই বলা চলে।

২০২১ সালের ২১ জুলাই হাইবি লেভেলস ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছিল। সোমবার (১৪ আগস্ট) ভোরে এটি ৬০০ মিলিয়নের মাইলস্টোন স্পর্শ করে। এ উপলক্ষে ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিকের পক্ষ থেকে একটি উদযাপনমূলক পোস্ট দেওয়া হয়েছে।

৬০০ মিলিয়ন ভিউজের ১২টি গানসহ এই পর্যন্ত ব্যান্ডটির মোট ৩৯টি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে।

‘পারমিশন টু ড্যান্স’ গানটি প্রকাশের পরই কে-পপ ভক্তদের মনে ঝড় তুলেছিল। বাস্তবতার সঙ্গে লড়াই করে যারা ক্লান্ত, কারও অনুমতি ছাড়াই তারা ইচ্ছেমতো নাচতে পারে- এই বিষয়টিই তুলে ধরা হয়েছে গানটিতে। প্রকাশের পর এটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের ‘হান্ড্রেড হট মেইন সং’ ক্যাটাগরিতে শীর্ষস্থানে অবস্থান করেছিল।

প্রসঙ্গত, ‘বিটিএস’ বর্তমানে দলগত প্রজেক্ট থেকে সাময়িক বিরতিতে রয়েছে। এই ফাঁকে ব্যান্ডটির শিল্পীরা একক ক্যারিয়ারে নজর দিচ্ছেন। সর্বশেষ সলো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এ দলের সদস্য ভি। সম্প্রতি তার একক অ্যালবাম ‘লেওভার’ থেকে দুটি গান প্রকাশ হয়েছে। ‘লাভ মি এগেইন’ ও ‘রেইনি ডেইজ’ শিরোনামের গান দুটি স্পটিফাইয়ে বিপুল সাড়া পাচ্ছে। 

সূত্র: দ্য কোরিয়া টাইমস

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই