মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন!

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৬:২৪আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭:৪৯

তুমুল জনপ্রিয় ‘সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন মুক্তি পাচ্ছে। যেখানে থাকছে সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির ভেতর নতুন আরও কিছু দৃশ্য ও চমক। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার বলেই দাবি নির্মাতা রায়হান রাফীর। 

ছবিটির এই নতুন ভার্সন আগামী ২৪ আগস্ট রাত ৮টা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

গত ঈদুল আজহায় (২৯ জুন) সিনেমাটি হলে মুক্তি পায়। চরকি ও আলফা আই স্টুডিওজ লিঃ -এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে ছিলেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকেই। সেই সাথে একটি আইটেম সং-এ নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শককে আরও আকর্ষিত করেছে।

চরকিতে সিনেমাটির নতুন ভার্সন মুক্তি প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। এবার সেটির নতুন ভার্সন মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন নাই, তারা এখন চরকিতে দেখার সুযোগ পাচ্ছেন, সঙ্গে থাকছে বাড়তি চমক।’

অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। ‘সুড়ঙ্গ’ আমার জন্য বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেয়নি। আমরা সবাই এখন খুব এক্সাইটেড যে চরকিতে আসবে ‘সুড়ঙ্গ’। বিশ্বব্যাপী মানুষ চরকির মাধ্যমে ছবিটি দেখবে ভেবেই আনন্দ লাগছে।’

‘সুড়ঙ্গ’-এ নুসরাত ফারিয়া পরিচালক রায়হান রাফী বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে সুড়ঙ্গ যে ব্লকবাস্টার আর এতো প্রশংসিত-আলোচিত হয়েছে তা সব দর্শকদের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি যেটা বৃথা যায়নি বলতেই পারি। দর্শক যেভাবে হলে গিয়ে সুড়ঙ্গ দেখেছেন এখন আশা করছি, চরকিতেও দেখবেন।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমা হলে পেয়েছে দর্শক প্রিয়তা, হয়েছে ব্লকবাস্টার। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর দর্শক এখনও ছবিটি দেখার অপেক্ষায়। এবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।’’

ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগেই এক্সটেন্ডেট ডিরেকটরস কাট ভার্সনে ‘সুড়ঙ্গ’ ছবিতে চমক কী থাকছে সেটি এখনই প্রকাশ করতে নারাজ সংশ্লিষ্টরা। ‘সুড়ঙ্গ’-এ তমা মির্জা ও আফরান নিশো

/এমএম/
সম্পর্কিত
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের