এবার ভাইরাল ‘ন্যাড়া’ সালমান খান!

বিনোদন ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১৪:৪০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৪:৪০

কিছু দিন আগে যখন ‘জাওয়ান’ সিনেমার প্রিভিউ প্রকাশ হয়, সেখানে একেবারে অচেনা অবতারে দেখা দেন শাহরুখ খান। ন্যাড়া মাথায় চমকে দেন ভক্তদের। মুহূর্তেই তার সেই লুক ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকটা সেই রূপেই এবার সামনে এলেন সালমান খান।

রবিবার (২০ আগস্ট) রাতে একটি রেস্তোরাঁয় যান সালমান। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের নতুন রূপ। চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন। যেটাকে প্রায় ‘ন্যাড়া’ বলা চলে। নেটিজেনদের অনেকে মজার ছলে বলছেন, বন্ধু শাহরুখের সিনেমার প্রচারেই এমন রূপ ধারণ করেছেন সাল্লু।

তবে বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের চুল বিসর্জন। করন জোহরের প্রযোজনা ও বিষ্ণু বর্ধনের পরিচালনায় একটি সিনেমায় কাজ করবেন সালমান। যেখানে তাকে আর্মি চরিত্রে দেখা যাবে। আর সেজন্যই চুলের এমন ছাঁট দিয়েছেন অভিনেতা।

একটি সূত্র জানিয়েছে, “শেরশাহ’ সিনেমা থেকে অনেক সাড়া পেয়েছেন নির্মাতা বিষ্ণু বর্ধন। এমনকি বহু আর্মি সদস্য ও তাদের পরিবার ছবিটি নিয়ে ভালোলাগা প্রকাশ করেছিলেন। তাই ফের দেশাত্মবোধ ও সেনাবাহিনীর গল্প তুলে আনতে চান তিনি। যেখানে সালমান খানকে দেখা যাবে সেনা কর্মকর্তার ভূমিকায়।”

 ‘জাওয়ান’-এ ন্যাড়া শাহরুখ সূত্র অনুসারে, আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। তব আগামী বছরের বড়দিন উপলক্ষে এটি মুক্তি পেতে পারে।

এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে। মনীশ শর্মার নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটির শুটিং অবশ্য শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/কেআই/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প