পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিনে ‘জাওয়ান’

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৩:০৩আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩:২৬

সিনেমা প্রদর্শনীর আধুনিকতম প্রযুক্তি আইম্যাক্স (ইমেজ ম্যাক্সিমাম)। এই প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ক্যামেরায় ধারণকৃত সিনেমা দেখানো হয় বিশাল পর্দায়। যেটা সাধারণ পর্দার চেয়ে অনেক বেশি আধুনিক এবং প্রশস্ত। পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে জার্মানির লিওনবার্গ শহরে। সেই পর্দাতেই দেখানো হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। খবর বলিউড হাঙ্গামার।

মুক্তি যত ঘনিয়ে আসছে, বিশ্বব্যাপী ‘জাওয়ান’ নিয়ে উন্মাদনা ততই মাত্রা ছাড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে। ভারতে এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি, তবে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এর মধ্যেই খবর এলো, জার্মানির লিওনবার্গে অবস্থিত বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘জাওয়ান’। সেই পর্দার দৈর্ঘ্য ১২৫ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি এই থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

থিয়েটারটির ভেতরের দৃশ্য এদিকে মুক্তির প্রথম দিন ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে আমেরিকার দর্শক। দেদার অগ্রিম টিকিট কিনছেন তারা। গত ২৩ আগস্ট পর্যন্ত সেখানে ‘জাওয়ান’র ১ লাখ ৫০ হাজার ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এর আগে ভারতের কোনও সিনেমার এতো অগ্রিম টিকিট বিক্রি হয়নি মার্কিন মুলুকে। তাই বিশেষজ্ঞরা নির্দ্বিধায় বলছেন, শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন!

‘জাওয়ান’র দৃশ্য উল্লেখ্য, ‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন কিং খান। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

/কেআই/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প