ক্যানবেরা কনসার্টে সোলস সদস্যদের সঙ্গে গাইলেন গীতিকবিও

বিনোদন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ১২:৫০আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৫:৩০

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এর সদস্যরা এখন অস্ট্রেলিয়া অবস্থান করছেন। গত ২৪ আগস্ট পুরো টিম সিডনিতে পৌঁছেছে। 

এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নিচ্ছে সোলস। গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে সোলস লাইভ কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করেন। অডিটোরিয়ামে দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ। 

এ সময় সোলসের কালজয়ী গান ‘মুখরিত জীবন’র গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন সেখানে। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন এই অস্ট্রেলিয়া প্রবাসী। এদিন সোলসের সঙ্গে দুজন দর্শকও ‘সাগর তীরে’ ও ‘কলেজের করিডোরে’ গান দুটি গেয়েছেন।

কনসার্ট শেষে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘অডিটোরিয়ামের দর্শকরা সোলসের গানগুলো মনভরে উপভোগ করেছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মামুন ভাইকে কাছে পেয়ে অন্যরকম লেগেছে। এক কথায় অসাধারণ শো হয়েছে।’

এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস। 

ক্যানবেরা কনসার্টে সোলস সদস্যরা অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।’

জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবেন সোলস সদস্যরা। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে কনসার্টে অংশ নিয়েছিল দলটি।

এদিকে সোলসের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন পার্থ বড়ুয়া। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘যদি দেখো’, ‘কিতা ভাইসাব’ ও ‘রিক্সা’ শিরোনামের তিনটি গান।

/এমএম/
সম্পর্কিত
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন