১০ দিনে ১০ মিলিয়ন, ফারহান-তিশায় মুগ্ধ দর্শক

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩

অধিকাংশ সময়ই দেখা যায় কোনও নাটক দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে; কিন্তু ভিউতে হাহাকার। আবার কিছু নাটকের ঝুলিতে জুটছে রমরমা ভিউ, কিন্তু সেগুলোর জন্য প্রশংসাবাক্য খরচ করতে নারাজ দর্শক। দুদিক দিয়ে সাফল্য পাওয়া কনটেন্ট হাতে গোনা। সেই তালিকায় নতুন সংযোজন ‘কলিজার আধখান’।

গেলো ১ সেপ্টেম্বর নাটকটি উন্মুক্ত করা হয় ইউটিউবে। এরপর থেকে প্রশংসা এবং ভিউ দুটোই আসছে হুড়মুড় করে। মাত্র ১০ দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। এছাড়া ট্রেন্ডিংয়েও অবস্থান করছে প্রথম সারিতে।

আর প্রশংসা? নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তা পরিষ্কার হয়ে যায়। অধিকাংশ মন্তব্যেই দর্শকের আপ্লুত অনুভূতির বর্ণনা। কেউ বলেছেন, ‘মন ছুঁয়ে গেলো নাটকটা দেখে। কান্না করে দিয়েছি’; কেউ লিখেছেন, ‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; আবার কারও মতে, ‘অসাধারণ শিক্ষণীয় নাটক। ধন্যবাদ অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতাকে’।

‘কলিজার আধখান’র দৃশ্যে তিশা ও ফারহান ‘কলিজার আধখান’র চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও।

নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। এতে একটি গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল।

নাটকটি উপভোগ করুন এখানে-

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?