চিত্রনাট্যে নেই, তবুও কেন ন্যাড়া হলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮

ন্যাড়া মাথায় শাহরুখ! টিজারেই এই লুক দেখে ছিটকে গিয়েছিলেন সবাই। তারপর ছবি তো বাকি কাজ করেই দিয়েছে। কিং খানকে এই লুকে দেখে মুগ্ধ তার ভক্তরা। প্রতিদিন কোনও না কোনও রেকর্ড গড়ে চলেছে এই ছবি। কিন্তু আচমকা কেন এই ন্যাড়া লুকে ধরা দিলেন তিনি? অথচ ‘জাওয়ান’ চিত্রনাট্যে এই লুক নাকি ছিলোই না।

আইএমডিবি-কে দেওয়া সাক্ষাৎকারে কিং খান তার এই লুকের নেপথ্যে থাকা কারণ প্রকাশ্যে আনলেন।

শাহরুখ খান জানান, তিনি খানিকটা অলসতার কারণেই এই লুকটা পছন্দ করেছিলেন। কিং খানের ভাষায়, ‘এটা স্ক্রিপ্টের অংশই ছিল না। এটা আমার তৈরি হওয়ার একটা অংশ ছিল, যা স্ক্রিপ্টে ছিল। আমি অলসতার কারণেই এই লুক বেছে নিয়েছিলাম। আমি বলেছিলাম দুই ঘণ্টা ধরে মেকআপ করতে হবে না, আমি কি তবে ন্যাড়া লুকে ধরা দিতে পারি? তো সেখান থেকেই এই লুকের ভাবনা আসা। যদিও একটু ভয় ভয় পেয়েছিলাম, কারণ যে বন্ধুদের এই লুক দেখিয়েছিলাম ওরা সবাই বলেছিলো- এটা অত্যন্ত ভয়ঙ্কর, মেয়েরা তোকে পছন্দ করবে না। কিন্তু এখন আশা করছি মেয়েরা আমায় পছন্দ করেছে। আশা করবো টাকযুক্ত পুরুষদের মেয়েরা এখন পছন্দ করবে।’ 

শেষে মজা করে তিনি বলেন, ‘আমার কিন্তু ন্যাড়া মেয়ে ভালো লাগে!’

ছবিতে কিছু অংশে খলনায়ক হয়ে ধরা দিয়েছেন কিং খান সেই প্রসঙ্গে তার কী মত? শাহরুখের কথায়, ‘আমি কখনও হিরোর চরিত্র করতে চাইনি। আমার মনে হয় হিরোরা খুব একঘেয়ে হয়। হিরো মানেই যেন তারা সব ভালো করবে, ভালো কাজ করবে। তাই অত ভালো হওয়ার জন্য আমি চট করে একটু খারাপ হয়ে গিয়েছিলাম, যাতে আবার সেখান থেকে বেরিয়ে আমি ভালো মানুষ হিসেবে চরিত্রটা করতে পারি। আমার খারাপ ছেলের অভিনয় করতে ভালো লাগে।’

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। এই ছবিতে কিং খানকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান