নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭

‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর পিতার দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্মাতার। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন। 

সৈয়দ সালাহউদ্দীন জাকী ১৯৮০ সালের চলচ্চিত্র ‘ঘুড্ডি’র কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর ২০২১ সালে একুশে পদক লাভ করেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি