ঢাকাই নির্মাতার সিনেমায় জিতের পয়লা দর্শন

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২২ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪

ঘোষণাটি এসেছিল প্রায় এক বছর আগে। টলিউড সুপারস্টার জিতের সিনেমা পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। এর মাধ্যমে প্রথম কোন ঢাকাই নির্মাতা টলিউড প্রজেক্ট পরিচালনার দায়িত্ব পেলেন। ফলে খবরটি দুই বাংলাতেই বেশ সাড়া ফেলে।

কিন্তু ‘মানুষ’ নামের সেই ছবির কোনও পোস্টার, লুক কিংবা ঝলক এত দিন প্রকাশ করা হয়নি। অবশেষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণেশ চতুর্থী উপলক্ষে প্রকাশ্যে আনা হলো ফার্স্টলুক পোস্টার। যেখানে দেখা দিয়েছেন জিৎ।

পোস্টারে দেখা যাচ্ছে, চেইন খোলা জিনস জ্যাকেট পরে পিস্তল তাক করে আছেন জিৎ। তার চোখে-মুখে ক্ষিপ্রতা স্পষ্ট। সেই ক্ষোভ কি প্রতিশোধের? জবাব দিলেন জিৎ। বললেন, ‘এটা কোনও প্রতিশোধের গল্প নয়।’

ফার্স্টলুকের সঙ্গে ঘোষণা করা হয়েছে ‘মানুষ’ সিনেমার মুক্তির তারিখও। আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ‘সাথী’ খ্যাত তারকা।

‘মানুষ’ টিম পোস্টারটি দেখে জিৎ ভক্তদের কেউ কেউ ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলেও জানাচ্ছেন। তবে কারও কারও মন ভরেনি। তাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল বলে মন্তব্য করছেন।

এই ছবিতে জিতের নায়িকা ঢাকার বিদ্যা সিনহা মিম। গত ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শেষ হয়েছিল। এত দিন ধরে চলেছে পোস্ট প্রডাকশনের কাজ। ছবিটি নিয়ে মিম আগেই বলেছেন, ‘অসাধারণ মেধাবী একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। নির্মাতা সঞ্জয় দা’র সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি তার জানপ্রাণ ঢেলে দিচ্ছেন এই ছবিতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশাল হিট হবে।’

শুটিংয়ের ফাঁকে জিৎ ও মিম ‘মানুষ’ ছবিতে জিৎ শুধু অভিনয়ই করেননি, এটি প্রযোজনাও করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।  

/কেআই/
সম্পর্কিত
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
লাল শাড়িতে সপ্তমীর সাজে বিদ্যা সিনহা মিম
লাল শাড়িতে সপ্তমীর সাজে বিদ্যা সিনহা মিম
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়