ডিভোর্স নিশ্চিত করলেন পরীমণি, বললেন আরও কিছু কথা

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯

আনুষ্ঠানিকতা নামের যে লিকলিকে সুতোটি জুড়ে রেখেছিল শরিফুল রাজ ও পরীমণিকে, এবার সেটাও ছিঁড়ে গেলো। হ্যাঁ, রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরী। বুধবার (২০ সেপ্টেম্বর) দিনভর খবরটি আলোচনার কেন্দ্রে। তবে পরীমণি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি; আর রাজ খবরটা শুনে অনেকটা ‘আকাশ থেকে পড়ার’ ভান করেন।

অবশেষে রাতে সরব হলেন পরী। নিজেই স্পষ্ট ভাষায় ডিভোর্সের ঘোষণা দিলেন। শুধু তাই নয়, লম্বা বার্তায় পাওয়া গেলো রাজের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’র মতো গুরুতর অভিযোগও।

সোশ্যাল হ্যান্ডেলে পুরনো একটি স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করেছেন পরী। যেখানে রাজের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিভিন্ন দিক উল্লেখ করেছিলেন। সেটার সূত্র ধরেই নিজের বর্তমান বক্তব্য পেশ করলেন পরীমণি। 

‘স্বপ্নজাল’ নায়িকার ভাষ্য, “সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে- ‘মাফ করে দাও আর হবে হবে না’, এমনকি সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায়, আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!”

পরীমণির পুরনো (বামে) ও নতুন স্ট্যাটাস অনুসারীদের কাছে ক্ষমা চেয়ে পরী বলেছেন, ‘আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সে-ও সুযোগ পেতো কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন। আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা।’

যেহেতু রাজ-পরীর মাঝখানে পুত্র রাজ্যও রয়েছে, সুতরাং সে বিষয়টিও পরিষ্কার করলেন নায়িকা। তিনি বললেন, ‘আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণ-পোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে, সব আমি বহন করবো। এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।’

রাজকে পাঠানো পরীর ডিভোর্স নোটিশ এদিকে বিচ্ছেদ নোটিশ ইস্যুতে প্রায় ‘নির্বিকার’ রয়েছেন শরিফুল রাজ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর নাগাদ কেবল এটুকু জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছেই শুনেছেন, এখনও নোটিশ হাতে পাননি।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেলো বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

রাজ-পরীর প্রথম সাক্ষাতের ছবি

/কেআই/
সম্পর্কিত
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন