প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি: শরিফুল রাজ

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫১

পরীমণির পক্ষ থেকে বিচ্ছেদ পত্র পাঠানোর ৫ দিন পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের খানিক আগে আওয়াজ দিলেন শরিফুল রাজ। স্পষ্ট ভাষায় জানালেন, প্রাপ্তির খবরটি। তাই নয়, প্রাপ্তিস্বীকারের ফাঁকে প্রকাশ পেয়েছে স্বস্তির বিষয়টিও! কারণ, লম্বা সময় ধরে পরী সুতোই ঝুলে ছিলেন রাজ। 

ফলে লম্বা প্রতীক্ষার পর পরীর পক্ষ থেকে বিচ্ছেদ পত্র হাতে পেয়ে রাজ যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি।’ না। এখানেই থামেননি। বরং পরীর এই চিঠি পাঠানোর সিদ্ধান্তকে ‘সম্মান’ জানালেন। বললেন, ‘আলহামদুলিল্লাহ... তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’

ছাড়েননি এমন আলাপে পুত্র রাজ্যকেও জড়াতে। এবং অনেকটা দাফতরিক আলাপের মতোই শোনালো। রাজ পরীকে লক্ষ্য করে বললেন, ‘তাঁকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

যদিও রাজের এমন সিদ্ধান্ত জানানোর আগেই পরীমণি জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্যর সকল দায়-দায়িত্ব-খরচ মা হিসেবে একাই বহন করবেন তিনি। যেখানে আর কোনও অংশীদারিত্ব চান না। তেমন সিদ্ধান্তের একদিন পর রাজের এমন আলাপ কতোটা আবেগ ছড়াবে পরীর পোক্ত মনে, সেটা বলা মুশকিল।

প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি: শরিফুল রাজ ফাঁকে শরিফুল রাজ তার শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা অনুরোধও রেখেছেন। বলেছেন, ‘আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনও কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’ 

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাজের কাছে বিচ্ছেদ পত্র পাঠান পরীমণি। সেটি ২১ সেপ্টেম্বর নিশ্চিত করেন নায়িকা নিজেই।  

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেলো বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। শরিফুল রাজ ও পরীমণি

/এমএম/
সম্পর্কিত
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?