ফাহমিদা নবীর নতুন গানচিত্র

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২০:০১ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:১১

অন্তর্জালে প্রকাশ হলো ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পঞ্চম। এর ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে ফাহমিদা নবীর সঙ্গে দেখা যাচ্ছে আসাদ ও স্বর্ণাকে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। 

গানটি প্রসঙ্গে গীতিকবি ও প্রযোজক জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। তার অনেকগুলো গান শ্রোতাদের কাছে বেশ প্রিয়। আমি নিজেও তার কয়েকটি গান দারুণভাবে পছন্দ করি। আমাদের দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন তাদের মধ্যে তিনিও একজন। তার জন্য এমন একটি গান করতে পেরে ভালো লাগছে।’ 

এদিকে ফাহমিদা নবী বলেন, ‘প্রায় সময় নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয় না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণ ভাবে দাগ কেটেছে। আর পঞ্চম কথার সঙ্গে সমন্বয় করে সুরও করেছে। গানের সঙ্গে দর্শক-শ্রোতারা সুন্দর একটি ভিডিও দেখতে পাবে।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী