শাড়ি-সিঁদুরে কাজে ফিরলেন পরিণীতি

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১৭:২২আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:০৮

সপ্তাহ তিনেক আগে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রেমিক, রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে ঘর বেঁধেছেন। জমকালো আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। এরপর রিসিপশন, পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটেছে বেশ কিছু দিন। ফলে স্বাভাবিকভাবেই কাজ থেকে দূরে ছিলেন পরি।

অবশেষে চেনা ভুবনে ফিরলেন পরিণীতি। নতুন শুরুটা ফ্যাশন অনুষ্ঠানে র‍্যাম্প ওয়াকের মধ্য দিয়ে। সম্প্রতি শুরু হওয়া ভারতের অন্যতম আলোচিত আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন অভিনেত্রী।

শনিবার (১৪ অক্টোবর) আয়োজনের চতুর্থ দিনে শো-স্টপার (মূল আকর্ষণ) হিসেবে হাজির হন পরিণীতি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। ‘কুরবাত’ নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন।

বিয়ের আসরে পরিণীতি ও রাঘব শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেছেন, ‘মাত্র দুই সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতি দিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।’

এদিকে পরিণীতি চোপড়া অভিনীত নতুন একটি ছবি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ নামের ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে বক্স অফিসে সুবিধা করতে পারছে না। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
মা হতে চলেছেন পরিণীতি চোপড়া
মা হতে চলেছেন পরিণীতি চোপড়া
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
কেমন ছিল পরিণীতি-রাঘবের বিয়ের সাজপোশাক
কেমন ছিল পরিণীতি-রাঘবের বিয়ের সাজপোশাক
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান