মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১৫:০৭আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৩:৪৮

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। কিন্তু, প্রতিবারই সেই খবর নাকচ করে এসেছেন অভিনেত্রী। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চড্ডা জানান, খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন।

তখন স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিনীতির। ঘটনার মাস খানেকের মধ্যেই, ২৫ আগস্ট সুখবর দিলেন তিনি। অর্থাৎ কোলে আসছে সন্তান।

View this post on Instagram
 
A post shared by @parineetichopra

অভিনেত্রী সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার ওপর লেখা, এক যোগ এক, সমান সমান তিন। তিনি আরও লিখেছেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। আমরা কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’

যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এখনও প্রকাশ্যে আনেননি তিনি। এদিকে, পোস্টের নিচে অভিনন্দন জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

বলা প্রয়োজন, ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
শাড়ি-সিঁদুরে কাজে ফিরলেন পরিণীতি
শাড়ি-সিঁদুরে কাজে ফিরলেন পরিণীতি
কেমন ছিল পরিণীতি-রাঘবের বিয়ের সাজপোশাক
কেমন ছিল পরিণীতি-রাঘবের বিয়ের সাজপোশাক
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি