আর্মি স্টেডিয়ামে গাইবে পাঁচ ব্যান্ড, সঙ্গে হাবিব-প্রীতম-হাসান

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৫৪

চলমান ক্রিকেট বিশ্বকাপে লড়ছে বাংলাদেশ। ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে জয় পেয়েছে একটিতে। তবু আগামীর ম্যাচগুলোতে জেতার প্রত্যয় রয়েছে অটুট। আর সেই প্রত্যয়ে পালে উৎসাহের হাওয়া দিতে আয়োজন করা হয়েছে বিশাল এক কনসার্টের। যেটার নাম দেওয়া হয়েছে ‘চলো বাংলাদেশ কনসার্ট’।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। এতে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। এগুলো হলো ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘ওয়ারফেজ’, ‘নেমেসিস’ ও ‘রাফা অ্যান্ড ফ্রেন্ডস’। এছাড়া দেশের জনপ্রিয় চার জন সংগীত তারকাও গান গাইবেন এ কনসার্টে। তারা হলেন হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই।

গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া।

কনসার্টের প্রচারণা পোস্টার বিশেষ এই কনসার্ট উপভোগ করা যাবে বিনামূল্যে। এর জন্য মাইজিপি অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিদিন রাত ১২টা থেকে টিকিট পোর্টালটি উন্মুক্ত থাকবে সীমিত সংখ্যক নিবন্ধনের জন্য। ১৯ অক্টোবর পোর্টালটি বন্ধ হয়ে যাবে।

এছাড়া সরাসরি দেখতে না পারলেও মুঠোফোনে কিংবা টেলিভিশনেও উপভোগ করা যাবে এই কনসার্ট। মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সম্প্রচার করা হবে আয়োজনটি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মোবাইল অপারেটরদের মধ্যে রাজস্ব বকেয়ার শীর্ষে গ্রামীণ ফোন 
মোবাইল অপারেটরদের মধ্যে রাজস্ব বকেয়ার শীর্ষে গ্রামীণ ফোন 
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি