গ্রামীণফোনের চাকরিচ্যুতদের আন্দোলনে জলকামান, নারীসহ আটক কয়েকজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩
গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের জলকামান ও লাঠিপেঠা করে আন্দোলনে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় নারীসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক জিপি হাউজের সামনে এ ঘট্না ঘটে। এর আগে সকাল ১০টা থেকে ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবি, অবৈধভাবে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ পাওনার বিলম্ব জরিমানা দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তিনি আটক ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়েছে
গত এক মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউজের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
 
তারা বলেন, গ্রামীণফোন একটি দানব প্রতিষ্ঠান। কোনও নোটিশ ছাড়াই ই-মেইলের মাধ্যমে কর্মীদের একদিনের মধ্যে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির মুনাফার ৫ শতাংশ পাওয়ার ন্যায্য অধিকার আমাদের। আমরা এই অন্যায়ের বিচার চাই।

এ সময় তাদের, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবে না রে, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, চাকরিচ্যুত কর্মচারীদের আন্দোলন সামাল দিতে জিপি হাউজের ভেতরে ও সামনে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
 

এদিকে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ জানায়, গ্রামীণফোনের কিছু সাবেক কর্মী চাকরি সংক্রান্ত নানাবিধ দাবি-দাওয়া নিয়ে গত কয়েক মাস ধরে জিপি হাউজের সামনে সমবেত হচ্ছেন। আমাদের জানা মতে, তাদের বেশিরভাগ বেশ কয়েক বছর আগেই প্রতিষ্ঠান ছেড়ে যান এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য গ্রহণ করেন। এছাড়া তারা যে দাবিগুলো তুলেছেন সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। বিচারিক ব্যবস্থার প্রতি গ্রামীণফোন শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে এসব বিষয়ের নিষ্পত্তি হবে। গ্রামীণফোন শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করে। তবে যেসব ব্যক্তিরা জিপি প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমনের পথ অবৈধভাবে ৪ ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকবার অবরূদ্ধ করে। ফলে গ্রামীণফোনের কর্মী, সরবরাহকারী ও গ্রাহকদের অবাধ চলাচল উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়। তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জিপি হাউজে আটকা পড়েন। এ পরিস্থিতিতে কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। গ্রামীণফোন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্মী ও গ্রাহকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে জিপি হাউস সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। 

সম্প্রতি আমরা আরও লক্ষ্য করছি, এসব ব্যক্তিরা গ্রামীণফোন সম্পর্কে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত