শাকিব-সোনালের কাশী মিশন শুরু

বিনোদন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ১৩:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৪

শুধু ভারত নয়, পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী শহর বারাণসী। যেটাকে বেনারস আর কাশী বলেও অভিহিত করা হয়। এর ইতিহাস-ঐতিহ্যের পরিধি বোঝাতে কেউ কেউ বলেন, ‘বারাণসী ইতিহাসের চেয়েও পুরনো নগরী’। গঙ্গার তীরে গড়ে ওঠা সেই শহরেই শুরু হয়েছে ঢালিউড তারকা শাকিব খানের নতুন অধ্যায়। সঙ্গী বলিউডের নায়িকা সোনাল চৌহান।

হ্যাঁ, নতুন ছবি ‘দরদ’র কথাই বলা হচ্ছে। এত দিন পর্যন্ত যেটা কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন তা বাস্তবের সিঁড়িতে। কারণ শুক্রবার (২৭ অক্টোবর) থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছে। আর শুরুর উচ্ছ্বাসটুকু দর্শকের সঙ্গেও ভাগ করে নিলেন নির্মাতা অনন্য মামুন।

শুটিং মনিটরের একটি ছবি শেয়ার করেছেন মামুন। যেখানে দেখা গেলো, এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে শাকিব, পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি গোলাপি শাড়ি-ব্লাউজ। আবহ দেখে আঁচ করা যায়, এটি তাদের ছোট্ট সংসার। যেটার সৃষ্টি হয়ত প্রেম থেকেই হয়েছে। কেননা নির্মাতা বলেই দিয়েছেন, এটি সাইকো-রোম্যান্টিক সিনেমা।

এই ছবি দেখে শাকিব ভক্তরা উচ্ছ্বসিত বটে। কিন্তু বাঁকা কথাও বলছেন কেউ কেউ। শুটিংয়ে নেমেই নায়ক-নায়িকার লুক প্রকাশ করে আকর্ষণ নষ্ট করা হলো কিনা, তাই! তবে নির্মাতা অনন্য মামুন সাফ জানিয়ে দিলেন, ‘এটার পর আর কিছু আসবে না। সিনেমা শেষ করে বাকিটা জানাবো।’

‘দরদ’কে বলা হচ্ছে প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান সিনেমা। এটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ যৌথভাবে প্রযোজনা করছে। নির্মাণ শেষে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও বাস্তবতা কতখানি তাদের পক্ষে থাকবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

শাকিব-সোনালের কাশী মিশন শুরু গত ২৫ অক্টোবর মুম্বাইতে ‘দরদ’ সিনেমার আনুষ্ঠানিক সূচনা হয়। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবি সম্পর্কে বিস্তারিত জানান সংশ্লিষ্টরা। ২৬ অক্টোবর বারাণসীতে পৌঁছান শাকিব-সোনালরা। পৌঁছে ব্যতিক্রম রূপে একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন নায়ক। সঙ্গে ছোট্ট কৃতজ্ঞতা, ‘উষ্ণ অভ্যর্থনা। ধন্যবাদ বারাণসী।’

উল্লেখ্য, ১০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত হচ্ছে ‘দরদ’। হিন্দিতে যদিও সেটিকে লেখা হয়েছে ‘দার্দ’। অথচ দুটি শব্দের অর্থ একেবারেই আলাদা! অন্তর্জালে সমালোচনা রয়েছে এই বিষয়টি ঘিরে। ছবিটিতে শাকিব খান ও সোনাল চৌহানের সঙ্গে বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, ইমতু রাতিশসহ অনেককে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।

/কেআই/এমএম/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন