শুটিংয়ে ছিল টেলিছবি, মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৩, ১৮:৪১আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:৫৬

টিভি পর্দার সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একসঙ্গে প্রচুর কাজ করেছেন। তবে দুজনেই এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ব্যস্ত। নিশো ডুব দিয়েছেন সিনেমায়, আর মেহজাবীন নজর দিচ্ছেন ওটিটি কনটেন্টে। ফলে তাদের চেনা কাজগুলো দর্শক কিছুটা মিস করছে বটে।

সেসব দর্শকের জন্য একটা সুখবর পাওয়া গেলো। মুক্তি পাচ্ছে নিশো-মেহজাবীন জুটির নতুন একটি কনটেন্ট। নাম ‘নীল জলের কাব্য’। নির্মাণে শিহাব শাহীন। আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি পাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে ওয়েব ফিল্ম। যদিও ২০২১ সালের মার্চে যখন এর শুটিং হয়, তখন এটি ছিল টেলিছবি। যেটা মূলত টেলিভিশনে প্রচারের জন্যই বানানো হচ্ছিল। তবে দুই বছর পর এসে সেটাই ওয়েব ফিল্ম নামে দর্শকের সামনে হাজির করা হচ্ছে।

‘নীল জলের কাব্য’র পোস্টার প্রজেক্টটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এখানে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই গল্পটা এগিয়েছে। যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে অতো জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তীতে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।’

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, ‘নীল জলের কাব্য’ তাদের প্রিমিয়াম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন কিনে তবেই এটি দেখা যাবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?