বাড়ির সামনে জনসমুদ্র, শাহরুখ বললেন, ‘আমি নিছক এক অভিনেতা’

বিনোদন ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১৪:১২আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৭:৩৪

তিনি বাড়িতে আছনে কি নেই, তা মুখ্য নয়। বছরের প্রত্যেকটা দিন তার বাড়ি ‘মান্নাত’র সামনে ভিড় করেন ভক্তরা। আর ক্যালেন্ডারে ২ নভেম্বর যখন আসে, তার আগের রাত থেকেই মান্নাতের সামনের রাস্তা যেন জনসমুদ্রে রূপ নেয়। শুধু ভারত কিংবা উপমহাদেশ নয়, এমন দৃশ্য বিশ্ব সিনেমার অন্য কোনও তারকার ক্ষেত্রেই দেখা যায় না।

বিরল এই জনপ্রিয়তার দখল যার কাছে, তিনি শাহরুখ খান। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) তার ৫৮তম জন্মদিন। এ উপলক্ষে এক দিন আগে থেকেই তার বাড়ির সামনে ভক্তদের স্রোত নামে। কিন্তু তিনি সেই চিরচেনা ছাদবারান্দায় এসে দেখা দেবেন কিনা, এ নিয়ে ছিল সংশয়।

কিছু দিন আগেই তাকে হত্যার হুমকি দেয় অজ্ঞাতনামা কেউ। ফলে মহারাষ্ট্র সরকার শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এ কারণে সংশয় ছিল, তিনি আদৌ প্রকাশ্যে আসবেন কিনা। কিন্তু মাফিয়ার ভয় যাকে টলাতে পারে না, তিনিই তো শাহরুখ। যেমনটা তিনি নিজেই বলেছিলেন একবার, ‘বাতাসে গাছের পাতা নড়ে, শাহরুখ খান না’।

জন্মদিনের প্রথম প্রহরেই মান্নাতের ছাদবারান্দায় আসেন শাহরুখ। ভক্তদের দিকে ছুঁড়ে দেন উড়ো চুম্বন, ভালোবাসার হাতছানি। তাকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ে হাজার হাজার ভক্ত। এক মুহূর্তের জন্য ওই এলাকাটি যেন কোনও বড় রাজনৈতিক জনসভায় পরিণত হয়।

ভক্তদের এমন ভালোবাসা দেখে আপ্লুত শাহরুখ নিজেও। কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিনয়ের সঙ্গে। বললেন, ‘এই শেষ রাতেও তোমরা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছো, এটা অবিশ্বাস্য। আমি নিছক এক অভিনেতা। তোমাদের কিছুটা বিনোদিত করতে পারি, এর চেয়ে আমার কাছে আনন্দের আর কিছু নেই। তোমাদের ভালোবাসার স্বপ্নে আমি বসবাস করি। ধন্যবাদ, তোমাদের বিনোদিত করার অনুমতি আমাকে দেওয়ার জন্য। সকালে দেখা হবে পর্দায় এবং সরাসরি।’

কথা অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই প্রকাশ্যে এসেছে শাহরুখের নতুন ছবি ‘ডাঙ্কি’র টিজার। যা ইতোমধ্যে অন্তর্জালে প্রশংসায় ভাসছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প