তিশার ‘কর্মকাণ্ডে’র প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ০২:২৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:২২

সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে টিভি নায়িকা তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে সমবেত হচ্ছেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হবেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

এমনটাই নিশ্চিত করেন টেলিভিশন সাংবাদিক বুলবুল আহমেদ জয়। 

একাত্তর টিভিতে কর্মরত এই জ্যেষ্ঠ সাংবাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন সাংবাদিক কোনও তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন। সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছেও তামিমের নামটি প্রকাশ করে গুরুতর অভিযোগ আনেন প্রকাশ্যে। ফলে তিশাই আসলে তামিম তথা আমাদের বিনোদন সাংবাদিকদের মানহানি করেছেন। আমাদের নিয়ে সাইবার বুলিং করেছেন। মূলত এই বার্তাটিই আমরা প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সবাইকে জানাতে চাই।’

জানা গেছে, এই প্রতিবাদ সমাবেশে সংযুক্ত হবেন দেশের সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরাও। শেষে বিকাল নাগাদ ডিবি দফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। একইসঙ্গে এই সমাবেশের পরবর্তী কার্যক্রমও ঘোষণা করা হবে।

তানজিন তিশা
বলা দরকার, মূল ঘটনার সূত্রপাত হয় তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে চলে আসে। মূলত এরপরই তানজিন তিশা ঘটনাটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র নানান চেষ্টা-অপচেষ্টা শেষে সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। তারও আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন।

অভিযোগ রয়েছে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তানজিন তিশা। আর শেষ ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছেন আরেক উঠতি অভিনেতা মুশফিক আর ফারহান। তানজিন তিশা

আরও:

মধ্যরাতে ঢাকা মেডিক্যালে অচেতন তিশা, গুঞ্জন ঘনীভূত

তিশা বললেন ‘ফুড পয়জনিং’, সঙ্গে হুমকি ও ফারহান রহস্য!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
তানজিন তিশাকে সোহানা সাবার কটাক্ষ‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প