জন্মদিনে স্পর্শিয়ার মরণোত্তর দেহদান!

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩

অর্চিতা স্পর্শিয়া শুরু থেকেই বেশ আলাদা। আলাদা বলতে পরিমিত। কাজের মান ও সংখ্যা তো বটেই, সোশ্যাল হ্যান্ডেলের এই যুগেও তিনি নিজেকে আড়ালে রাখেন দারুণ কৌশলে। সিনেমা-টিভিসি’র বাইরে অভিনেত্রী কাজ করেন ফ্যাশন আর পথশিশুদের নিয়েও।

সেই অভিনেত্রী আজ (৮ ডিসেম্বর) পা রেখেছেন ৩০তম জন্মদিনে। এদিনই তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে। তবে তার আগেই জানালেন কেন তিনি দেহদান বিষয়ে আগ্রহী হলেন।   

স্পর্শিয়া বলেন, ‘আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।’

অর্চিতা স্পর্শিয়া জানা গেছে, এরমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

দেহদান প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘দেখুন এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। অনেক দিন হলো বাদ দিয়েছেন নাটকের কাজ। সিনেমাও করছেন একেবারে বেছে বেছে। শিগগিরই পর্দায় আসছেন নিজের আরও বেশ ক’টি কাজ নিয়ে।

অভিনেত্রী মনে করেন, তিনি সোশ্যাল হ্যান্ডেলে অ্যাকটিভ নন বলে অনেকেই ভাবছেন হারিয়ে গেছেন। কিন্তু না। তিনি ঠিকই কাজ করছেন। নির্বাচনের পর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘সুস্বাগতম’। অর্চিতা স্পর্শিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শিয়ার প্রেমে...
স্পর্শিয়ার প্রেমে...
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর