স্পর্শে ফিরছেন অর্চিতা!

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২২:৫৫

যেন স্পর্শের বাইরে চলে যাচ্ছিলেন অর্চিতা। কারণ লম্বা সময় হলো, সিনেমার কথা বলে ছেড়েছেন টিভি তথা নাটকের কাজ। সিনেমায় তার স্পর্শ খানিক মিললেও, সেটি যেন হাওয়াই মিঠাই! মিইয়ে গেছে হালকা বাতাসেই।

এরপর বিয়ে ও যুক্তরাষ্ট্র যাত্রা। লম্বা বিরতি শেষে গত বছরে এসে ওয়েব সিরিজ ও একক নাটকে খানিক নিয়মিত হলেও, সেটি আশানুরূপ স্পর্শ করতে পারেনি দর্শক মন।

অবশেষে অভিনেত্রী ফিরছেন তুমুল গতির এক জনপ্রিয় সিরিজের মাধ্যমে। নাম তার ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচার চলছে ৫ নম্বর সিজন। এতেই দেখা মিলবে অর্চিতার চমক, দর্শকরা পর্দায় পাবে প্রিয় নায়িকার অভিনয় ও গ্ল্যামারের স্পর্শ। অর্চিতা স্পর্শিয়া কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়ালটির চরিত্র কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে জাকিরকেও। আরও এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে! তাই আগাম বলছেন না।

এ বিষয়ে একেবারে চুপ স্পর্শিয়াও। উল্টো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রশ্ন করে বসলেন ফেসবুকে, ‘আপনারাই বলুন- আমার চরিত্রটি কী হতে পারে?’ অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।’

এদিকে স্পর্শিয়াকে ব্যাচেলর বহরে যুক্ত করা প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র বেশ কম। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ হোক। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কিনা বা তার চরিত্র কতটা আনন্দিত করবে, সেটা সিজন ফাইভের পরের পর্বগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’ অর্চিতা স্পর্শিয়া সিরিজটিতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। 

চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ পর্বগুলো। অর্চিতা স্পর্শিয়া

/এমএম/
সম্পর্কিত
স্পর্শিয়ার প্রেমে...
স্পর্শিয়ার প্রেমে...
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
ফিরছেন অর্চিতা স্পর্শিয়া
ফিরছেন অর্চিতা স্পর্শিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর