স্পর্শিয়ার প্রেমে...

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৩:২২আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৪:০৮

অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে শেষ কয়েক বছর তো নাটকে পাওয়াই যায় না। মন দিয়েছেন সিনেমায়। এমন পরিস্থিতিতে আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিক চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! তারা হলেন মুশফিক ফারহান ও মীর রাব্বী। অভিনেতা হিসেবে যে দুজন বেশ সমৃদ্ধ অবস্থান গড়েছেন ইন্ডাস্ট্রিতে।

ফারহান-স্পর্শিয়া ও মীর রাব্বী নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষটা তুমি’সহ রোজার ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক। যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে। স্পর্শিয়া ও ফারহান

/এমএম/
সম্পর্কিত
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
ফিরছেন অর্চিতা স্পর্শিয়া
ফিরছেন অর্চিতা স্পর্শিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর