তাপসের অভিযোগে ডিবি অফিসে অপু বিশ্বাসকে তলব

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪

সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস, ভিডিও বার্তার গণ্ডি পেরিয়ে বিষয়টা আইনি পর্যায়েও গড়ালো। চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ দিয়েছেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে অপুকে তলব করেছে ডিবি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে একটি ঘনিষ্ঠ সূত্র বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছে। খবর অনুযায়ী, প্রতিবেদনটি লেখার মুহূর্তে ডিবি কার্যালয়ে অবস্থান করছেন অপু বিশ্বাস।

প্রসঙ্গ একটু পরিষ্কার করা জরুরি। কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপারসন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল তোলেন মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলই।

ডিবি কার্যালয়ে তাপস অপুর ভিডিও বার্তার পর ওই দিনই (১৭ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে তিনি বলেছেন, ভিডিও বার্তা ও কলরেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি-প্রধান হারুন অর রশীদ।

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মুগদায় ব্লকরেইড, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
মুগদায় ব্লকরেইড, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার 
৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার 
পুলিশ মেস তত্ত্বাবধায়ককে নির্যাতনের অভিযোগ ডিবির বিরুদ্ধে: এইচআরএসএস’র উদ্বেগ
পুলিশ মেস তত্ত্বাবধায়ককে নির্যাতনের অভিযোগ ডিবির বিরুদ্ধে: এইচআরএসএস’র উদ্বেগ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক