অন্য লুকে অনন্ত

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ০০:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:২৮

অন্তত জলিল পর্দার ভেতরে ও বাইরে, বরাবরই নায়কোচিত লুকে থাকতে পছন্দ করেন। তবে এবার তিনি যেভাবে দর্শকদের সামনে আসছেন, সেটি ব্যতিক্রম বলা যায়। 

বছরের শুরুতেই তিনি তার ভক্ত-সমালোচকদের চমকে দিলেন ভিন্ন লুকে হাজির হয়ে। চুলে আর্মি কাট, পরনে লুঙ্গি, গলায় গামছা, হাতে রেডিও; খানিক অচেনা অনন্ত জলিল। আর এই লুকটি তিনি ধারণ করেছেন আলোচিত ছবি মুক্তিযুদ্ধের ইতিহাসগাঁথা ‘অপারেশন জ্যাকপট’-এর জন্য। ছবিটি শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। তাতে শুক্রবার (৫ জানুয়ারি) থেকে অংশ নিলেন অনন্ত জলিল।

জলিলের দাবি, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির হতে যাচ্ছেন। তারই শুরুটা হলো শুক্রবার বিএফডিসি’র ২ নম্বর ফ্লোর থেকে।

পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার।

গামছা গলায় অনন্ত জলিল ছবিটির প্রযোজক স্বপন চৌধুরী বলেন, ‘অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাবো। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার তার পুরনো লুকেও তাকে আমরা দেখাবো।’

নির্মাতাদ্বয় জানান, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প। যে কারণে হিরোয়েটিক ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ।

২৯ ডিসেম্বর থেকে প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুর সহ চারটি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং।

সিনেমায় অনন্ত জলিল ছাড়াও শুটিংয়ে এফডিসিতে অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্রসহ অনেকে। রেডিও হাতে অনন্ত জলিল

বলা দরকার, এর আগে এতো বড় উল্লেখযোগ্য শিল্পী বহর নিয়ে আর কোনও সিনেমা বাংলাদেশে হয়নি।

/এমএম/
সম্পর্কিত
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর