ঢাকার ঐশিকা নদীর নতুন গান কলকাতা থেকে

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩

কবিতাকে কণ্ঠে তুলে গানে রূপান্তর ঘটানো খুব একটা সহজ কাজ নয়। যে কাজটি অনেকদিন ধরেই করে আসছেন ঢাকার কন্যা ঐশিকা নদী। গত দেড় দশকে তিনি কণ্ঠে তুলেছেন জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্তসহ বাংলা ভাষার প্রখ্যাত সব কবিদের কবিতা। নদীর জন্য সেসব কবিতায় সুর দিয়েছিলেন পিতা শাহীন সরদার।

সেই ঐশিকা নদীর নতুন গান এবার প্রকাশ হলো কলকাতা থেকে। গানটির নাম ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’। কথা ও সুর রচনা করেছেন ভারতের উদয় বন্দ্যোপাধ্যায়। সংগীতায়োজনে ছিলেন কুনাল চক্রবর্তী। গানটির ভিডিও নির্মাণ করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায়। এতে ঐশিকা নদী ছাড়াও অভিনয় করেছেন শুভ ইসলাম, উজানী বন্দ্যোপাধ্যায় ও শুভাংশন মুখোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানচিত্রটি প্রকাশ করেছে ভারতের সুচিত্রা মিউজিক।

গানটি প্রসঙ্গে ঐশিকা নদী বলেন, ‘‘আমি বরাবরই খুব বেছে বেছে কাজ করার চেষ্টা করি। এটিও তেমন একটি বিশেষ গান। ভারতের নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতার গাওয়া বিখ্যাত গান ‘যদি বন্ধু হও’-এর সিক্যুয়েল হচ্ছে নতুন গানটি। এটি শুনে তিনি নিজেও প্রশংসা করেছেন আমার কণ্ঠের। সে হিসেবে আমি সৌভাগ্যবান। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’’ 

বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর এই শিল্পী যখন তখন যে কোনও গান করেননি। তার কণ্ঠ এবং গায়কীতে রয়েছে উচ্চমানের স্বকীয় শৈলী। যে কারণে কলকাতার শুভমিতার মতো শিল্পীরাও ঢাকার ঐশিকা নদীর গায়কী নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন গানটির সূত্র ধরে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প