নাটকে ফিরলেন সিনেমার সভাপতি!

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২১

চলচ্চিত্র শিল্পী সমিতির আলোচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। সিনেমা ও সড়কে দীর্ঘ আর সফল ক্যারিয়ার পেরিয়ে যিনি সর্বশেষ যুক্ত হলেন সিনেমা শিল্পীদের সভাপতি হিসেবে। তাকে এবার দেখা যাবে টিভি নাটকের অভিনয়ে! 

৩ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’। সুজাত শিমুলের রচনায়, শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। 

ইলিয়াস কাঞ্চন আগেও যে টিভি নাটকে অভিনয় করেননি তা নয়। তবে শেষ কবে কোন নাটকে অভিনয় করেছেন সেটি অভিনেতা নিজেও মনে করতে পারছেন না। সে হিসেবে দীর্ঘদিন পর কোনও টিভি নাটকে দেখা যাবে এই নেতা-অভিনেতাকে।

নাটকের আরেকটি দৃশ্য নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলের বউ রেহানা ও নাতনি অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ, কারোর মধ্যে কোনও শৃঙ্খলা নেই।

এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন।

প্রযোজক মাহফুজার রহমান বলেন, ‘আধুনিক ঢাকা শহরের পরিবারগুলোতে বাবার শাসন না থাকলে যে অবস্থা হয়, তারই চিত্র দেখানোর চেষ্টা করেছি এ নাটকে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প