অডিশন দিয়েও কিরণের ছবিতে কাজ পেলেন না আমির!

বিনোদন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২

কাজের ক্ষেত্রে একচুলও ছাড় দিতে নারাজ আমির খান। এই খুঁতখুঁতে স্বভাবের জন্যই তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। কিন্তু তার সাবেক স্ত্রী, নির্মাতা-প্রযোজক কিরণ রাওয়ের মধ্যেও একই গুণ বিদ্যমান, তবে তা সেভাবে প্রকাশ্যে আসেনি।

এবার এলো। জানা গেলো, কিরণের নির্মিত ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন আমির খান। কিন্তু তাকে সাফ রিজেক্ট করে দিয়েছেন নির্মাতা! অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। আর তা জানিয়েছেন খোদ কিরণ রাও নিজেই।

ছবিটির নাম ‘লাপাতা লেডিস’। গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেটা দেখে প্রশংসা করছেন দর্শক-সমালোচক সবাই। ছবিতে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রবি কিশান।

এক সাক্ষাৎকারে কিরণ রাও জানান, এই একই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন আমির খানও। কিন্তু তার চেয়ে রবি কিশানের অভিনয় অধিক ভালো লেগেছিল। তাই প্রাক্তন স্বামীকে আর কাস্ট করেননি।

ছবির দৃশ্যে রবি কিশান

কিরণ রাও বলেন, ‘আমার মনে হয়, এই চরিত্রের জন্য রবি কিশানের উপস্থিতি একটা সারপ্রাইজ। আর যখন আমির চরিত্রটিতে অডিশন দেয়, তার মধ্যে কিছু প্রত্যাশা কাজ করেছিল। এরপর আমির নিজেও উপলব্ধি করে, তার চেয়ে রবি কিশানই চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন।’

‘লাপাতা লেডিস’র গল্পটা এগিয়েছে সদ্য বিবাহিত দুই কনে হারিয়ে যাওয়ার ঘটনা থেকে। তাদের খুঁজতে খুঁজতেই নানা হাস্যরস আর বাস্তবতার চিত্র উঠে আসে। এই ছবিতে অভিনয় করেছেন অতিশয় জৈন অখিল, শিবম ঘাওরিয়া, নিতাংশি গোয়েল, দাউদ হোসাইন, ছায়া কদম, ভাস্কর ঝা-সহ অনেকে। নির্মাণের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন কিরণ রাও। আগামী ১ মার্চ এটি মুক্তি পাবে।

‘লাপাতা লেডিস’র একটি দৃশ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প