দেড় যুগের গান-গল্প শোনাবেন শাওন

বিনোদন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৫:৩৯আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:৪৬

২০০৬ সালে প্রথমবার স্টেজে গান করেছিলেন। তখন থেকে শাওন গানওয়ালার জীবন মানেই গান। এই সুরের ভুবনে কাটিয়ে দিলেন দীর্ঘ দেড় যুগ। উপলক্ষটা উদযাপন করা তো সাজে। তাই, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যার পর গিটার হাতে মাইক্রোফোনের সামনে বসছেন তিনি। গেয়ে শোনাবেন নিজের গান, সঙ্গে কিছু কাভার সং।

অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘মেলোডিজ উইথ শাওন গানওয়ালা’। রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ডি’স বিস্ত্রো ক্যাফেতে বসছে এ আসর। যেখানে পাক্কা দুই ঘণ্টা গান-গল্প করবেন শাওন।

আয়োজক ডি’স বিস্ত্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাবাবা বললেন, ‘শাওন গানওয়ালা আমাদের পছন্দের শিল্পী। তার ১৮ বছর স্টেজ ক্যারিয়ার উদযাপনে আমরা পাশে থাকতে পারছি বলে খুবই আনন্দিত।’

জানা গেছে, কদিন ধরেই অনুষ্ঠানটির প্রচারণা চলছিল। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে গ্রহণ করা হয়েছে দর্শক-শ্রোতা। ইতোমধ্যে সবগুলো আসন রিজার্ভড হয়ে গেছে।

শাওন গানওয়ালা এদিকে নিজের সংগীত ক্যারিয়ারের দেড় যুগ উদযাপনের প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, ‘টানা ১৮ বছর গান গাওয়ার সৌভাগ্য অনেকের হয় না। আল্লাহর অশেষ রহমত, তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ, যারা এই আয়োজনে সম্পৃক্ত আছেন তাদের প্রতি। আমার গান শুনতে যারা আসছেন, তারা সবাই নিজেরা ভালো শ্রোতা; তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। তারা আছেন বলেই আমি গান গেয়ে যাচ্ছি, গান গেয়ে যাবো।’

প্রসঙ্গত, ছোটবেলা থেকে শাস্ত্রীয় সংগীতের সাধনা করছেন শাওন গানওয়ালা। পড়াশোনা করেছেন নজরুল সংগীত নিয়ে। বর্তমানে তিনি গান গাওয়ার পাশাপাশি সংগীত শিক্ষক হিসেবে কাজ করেন।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প