ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ০০:০৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:৪২

ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ দুজনেই এ প্রজন্মের তারকা। অভিনয় গুণে প্রশংসা কুড়িয়েছেন, পেয়েছেন জনপ্রিয়তা। একসঙ্গে যদিও খুব বেশি কাজ করেননি। তবে যে কয়টি কাজই করেছেন, তাতে ফারিণের অর্জন হয়েছে বিশেষ কিছু।

যেমন, ছয় বছর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘ফাতিমা’ সিনেমায়। সেই ছবি সম্প্রতি ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আর অভিনয়ের জন্য ফারিণ জিতে নিয়েছেন ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড।

২০২১ সালে প্রথমবার সমালোচকের বিচারে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। ‘তিথির অসুখ’ নামের সেই নাটকেও তার সঙ্গী ইয়াশ রোহান। কাকতালীয় হলেও বিষয়টিকে ‘লাকি’ বলে মনে করেন ভক্তদের অনেকে। সেই লাকি পার্টনারকে নিয়েই পুনরায় পর্দায় হাজির হচ্ছেন ফারিণ। এবারের প্রজেক্ট ‘এই দিন সেই দিন’।

নাটকের দৃশ্যে ফারিণ-ইয়াশ এটি একটি নাটক। রুম্মান রশীদ খানের রচিত গল্পে নাটকটি বানিয়েছেন পথিক সাধন। তিনি বললেন, ‘অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেই দিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এই দিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন; এমন বার্তাই দেওয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে। ফারিণ অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চান। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করে না। আর এ ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন ইয়াশ। তাদের দুজনের সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুক প্রমুখ। আজ মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর