আবার দুই ভাই, সঙ্গে বাবার গানের রেশ

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৮:৩৪আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৫৫

‘ইত্যাদি’ মানেই চমক। আর ঈদের বিশেষ আয়োজন মানে বাড়তি কিছু। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ পর্বের বিশেষ চমক হয়ে আবার হাজির হচ্ছেন সংগীতের দুই সহোদর প্রতীক ও প্রীতম।

ফোক ও আধুনিক ধারার সমন্বয়ে তৈরি একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর এই দুই উত্তরসূরি।

‘ইত্যাদি’র স্রষ্টা হানিফ সংকেত জানান, গানটির ফোক অংশে ‘ইত্যাদি’তেই গাওয়া খালিদ হাসান মিলুর তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। পুরনো গানটির রেশ ধরে এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। 

গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির ভিডিও ধারণ করা হয়।

বলা ভালো, খালিদ হাসান মিলু বাংলা সংগীতের ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্র। অনেক কালজয়ী গান সৃষ্টি হয়েছে তার কণ্ঠে। এই শিল্পী সপরিবারে জীবনের শেষ সাক্ষাৎকার ও গান প্রচার হয়েছিলো ‘ইত্যাদি’তে। এমনকি খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো একই অনুষ্ঠানের মাধ্যমে। তাই নয়, দুই ভাই একসঙ্গে প্রথম গান করেছেন ‘ইত্যাদি’তেই।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প