নির্বাচনে কঙ্গনা, পেলেন বিজেপির টিকিট

বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ১২:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৩:৩৩

ঘনিয়ে আসছে ভারতের লোকসভা নির্বাচন-২০২৪। বরাবরের মতো সক্রিয় রাজনীতিবিদদের পাশাপাশি তারকাদের মধ্যেও অনেকে প্রার্থী হচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের নাম। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছ থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। ফলে নরেন্দ্র মোদির পক্ষেই নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি।

লোকসভা নির্বাচনে প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই পাওয়া গেলো কঙ্গনার নাম। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লড়বেন। এছাড়া এই তালিকায় অভিনেতা অরুণ গোভিলের নামও রয়েছে। তিনি বিজেপির হয়ে লড়বেন উত্তর প্রদেশের মিরুত থেকে।

সিনেমার পর্দায় রাজনীতিকের ভূমিকায় কঙ্গনা বহু বছর ধরেই বিজেপির গুণকীর্তন করে আসছেন কঙ্গনা। অবশেষে দল থেকে ডাক পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। এক্স-এ লিখেছেন, ‘প্রিয় ভারত ও ভারতীয় জনতার নিজস্ব দল বিজেপির জন্য বরাবরই আমার সমর্থন ছিল। আজ (২৪ মার্চ) দল থেকে আমাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে। আমি দলের উচ্চ পর্যায়ের আদেশ মেনে নির্বাচন করবো। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। আশা করছি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে মানুষের সেবা করতে পারবো।’

যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে, ফলে এই মুহূর্তে সিনেমা সংশ্লিষ্ট কাজে আর সময় দিতে পারবেন না কঙ্গনা। তার অভিনীত নতুন ছবি ‘ইমারজেন্সি’ মুক্তি পাবে ১৪ জুন। এতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ছবিটি কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন। ছবিতে আরও রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ।

কঙ্গনা রনৌত সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন