এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র

বিনোদন রিপোর্ট
১৬ মে ২০২৪, ১৮:০৮আপডেট : ১৬ মে ২০২৪, ১৯:৫৫

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া প্রায় এক ডজন সিনেমার মধ্যে একটি ‘দেয়ালের দেশ’। নির্মাণ করেছেন মিশুক মনি। এর মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়েছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। ছবিটির ট্রেলার ও গান ভূয়সী প্রশংসা পেয়েছিল। কিন্তু মুক্তির পর সেভাবে আলো ছড়াতে পারেনি।

এরপরও দেশ ছাড়িয়ে ভিন দেশের পর্দায়ও হাজির হচ্ছে ‘দেয়ালের দেশ’। কিছু দিন আগেই এটি অস্ট্রেলিয়া সফর সেরেছে। এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র। আগামী ১৭ মে বাইডেনের দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (১৬ মে) হলের তালিকাসহ খবরটি দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘দেয়ালের দেশ’। বুবলী বলেছেন, “আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে ‘দেয়ালের দেশ’। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে।”

‘দেয়ালের দেশ’র দৃশ্য ছবিটির নির্মাতা মিশুক মনিও একই বার্তা দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। লিখেছেন, “১৭ মে থেকে আমেরিকার বিভিন্ন শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য ‘দেয়ালের দেশ’।”

বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন উঠে এসেছে ‘দেয়ালের দেশ’-এ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ (শরিফুল রাজ) চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে (বুবলী) তার ভালো লাগে। এরপর ক্রমশ তাদের প্রেম হয়। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া, নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে জেলেও যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। সেখানেও চলে তার নেশা। হঠাৎ একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তার প্রেমিকা নহরের লাশ! এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। এটিকে ‘মন খারাপ করা সিনেমা’ বলেছেন সমালোচকরা।

উল্লেখ্য, সরকারি অনুদান পাওয়া ‘দেয়ালের দেশ’ প্রযোজনা করেছে মেট্রো সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প