ফিরছেন অর্চিতা স্পর্শিয়া

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৫:৩৫আপডেট : ০৩ জুন ২০২৪, ১৭:৫৭

অর্চিতা স্পর্শিয়া এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। ঝুঁকে আছেন সিনেমার দিকে। সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প। 

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী।

নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর); এই তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

ফিরছেন অর্চিতা স্পর্শিয়া নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে, তেমনি আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শিয়ার প্রেমে...
স্পর্শিয়ার প্রেমে...
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
টলিউডে কবি নজরুলের বায়োপিক, স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে