ছবিটি সত্যি নয়

বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৭:৫৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৭:৫৩

গুঞ্জন যেন তাদের প্রেমের দাগটাকে মুছতেই দিচ্ছে না। অথচ প্রেমের পাঠ সেই কবেই চুকেবুকে দিয়ে আলাদা পথ বেছে নিয়েছেন দু’জনে। বচ্চন পরিবারে ঢুকে সংসার আর সন্তানকে নিয়েই ব্যস্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই। বিপরীতে চিরকুমারের পথ ধরে সালমান যেন দ্রুত এগিয়ে চলেছেন অভীষ্ট লক্ষ্যে।

অথচ গুঞ্জন দু’জনকেই যেন ঘুরে ফিরে এক করে দিচ্ছে। যার সর্বশেষ নজির মিললো আম্বানিপুত্রের বিয়ের আসরে। 

সম্প্রতি অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। যেখানে দেখা যাচ্ছে সালমান খানের হাত ধরে ছবি তোলার পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া রাই। সঙ্গে সালমানের বোন অর্পিতাকে দেখা গেছে। বিপরীতে গুঞ্জন উঠেছে বিয়ের আসরে বচ্চন পরিবারের প্রায় সবাই হাজির হলেও ঐশ্বরিয়া রাই কন্যা আরাধ্যকে হাতে নিয়ে আলাদা প্রবেশ করেছেন অনুষ্ঠানস্থলে। ফলে এক যোগ এক, দুই মেলালো নেটাগরিকরা।

তবে কি বচ্চন পরিবার থেকে ঐশ্বরিয়া রাই আলাদা হয়েছেন! ফের ডুবছেন সালমান খানের প্রেমে! এমন প্রশ্নে জেরবার নেটাগরিকরা।

তবে এমন গুঞ্জনের মুখে ছাই পড়লো তখন, যখন জানা গেলো নেটপাড়ায় ভাইরাল হওয়া ছবিটি আসলে সত্যি নয়। এটি প্রযুক্তির কারসাজিতে তৈরি করা হয়েছে। বাস্তবে মোটেই একফ্রেমে ধরা দেননি প্রাক্তন জুটি। পুরোটাই ‘ফেক’। বরং আম্বানিদের ডাকে প্রাক্তন-বর্তমানরা একছাদের তলায় এলেও দূরত্ব বজায় রেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।

শুক্রবার (১২ জুলাই) আম্বানিপুত্রের বিয়ের আসরে সালমান তার বোন অর্পিতা শর্মার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন। অন্যদিকে বচ্চন পরিবারের সঙ্গে না এসে মেয়ে আরাধ্যর হাত ধরে একাই এসেছেন ঐশ্বরিয়া রাই। একই পরিবারের সদস্যদের আলাদা ফ্রেম দেখে নেটপাড়া ‘আলাদা টিম’ বলেও কটাক্ষ করেছিল! 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
রণবীর কাপুর-সালমান ও আল্লু অর্জুন নন, ভারতের সবচেয়ে সফল কে এই স্টার কিড
রণবীর কাপুর-সালমান ও আল্লু অর্জুন নন, ভারতের সবচেয়ে সফল কে এই স্টার কিড
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু