অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!

বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ২০:০৮আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২১:৫৬

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক যেন থামছে না। এই অনুষ্ঠানে যিশু খ্রিস্ট এবং খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অপমানের অভিযোগ উঠেছে। পাশাপাশি লেডি গাগার পারফরমেন্স প্রযুক্তিগত সমস্যার জন্য সমালোচিত হয়েছে। গায়িকার কণ্ঠস্বর ঠিকমতো শোনা যাচ্ছে না বলেও জানিয়েছেন অনেকই। এমন সমালোচনার পর গাগা এবার মুখ খুললেন। জানালেন, পারফরমেন্সটি করার জন্য তার প্রস্তুতি ও ভালোবাসার কথা। 

গ্র্যামিজয়ী গায়িকা এক প্রতিক্রিয়া লেখেন, ‘আমাকে এ বছর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়েছে বলে কৃতজ্ঞ বোধ করছি। আয়োজক কমিটি আমাকে এমন একটি বিশেষ ফরাসি গান গাইতে অনুরোধ করায় সম্মানিত বোধ করছি। ফরাসি জনগণ এবং তাদের অসাধারণ সাংস্কৃতিক ইতিহাসকে সম্মান জানিয়েই আমার এই গান।’ 

গাগা আরও লিখেছেন, ‘মন ট্রুক এন প্লামস’ শীর্ষক যে গানটি তিনি গেয়েছিলেন তা আসলে জিজি জিনমেয়ারের গাওয়া। যিনি প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন, ১৯৬১ সালে গানটি গেয়েছেন তিনি। 

অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা! গাগা বলেন, ‘যদিও আমি একজন ফরাসি শিল্পী নই, তবে সবসময় ফরাসি সংগীতের সঙ্গে একাত্মবোধ করি। আমি এমন একটি পারফরমেন্স তৈরি করা ছাড়া আর কিছুই চাইনি, যা ফ্রান্সের হৃদয়কে উষ্ণ করবে। আমি মনে করি, পৃথিবীর সবচেয়ে যাদুকরী শহরগুলির মধ্যে একটি-প্যারিস।’ 

তিনি আরও বলেন, ‘আমরা লে লিডো আর্কাইভ থেকে পম পমস ভাড়া করেছিলাম- একটি সত্যিকারের ফরাসি ক্যাবারে থিয়েটার। আমরা প্রাকৃতিকভাবে সংগ্রহ করা পালক ব্যবহার করে পোশাক তৈরি করেছি যাতে ডি’ওর সাহায্য করেছে। আমি ফরাসি কোরিওগ্রাফি অধ্যয়ন করেছি, যা একটি ফরাসি ক্ল্যাসিকের ওপর আধুনিক মোড়কে উপস্থাপন করা হয়। আমি একটি আনন্দদায়ক ফরাসি নৃত্য অধ্যয়নের জন্য অক্লান্ত মহড়া দিয়েছি। বাজি ধরে বলতে পারি, আপনি জানেন না যে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন লোয়ার ইস্ট সাইডে ষাট-এর দশকের ফ্রেঞ্চ পার্টিতে নাচতাম! আশা করি, আমার মতো আপনারাও এই পারফরমেন্স পছন্দ করেছেন।’

অলিম্পিক গেমসের অংশ হতে পেতে গাগা গর্বিত। সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে যোগদানকারী সকল ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানান তিনি। অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা
বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা
জোকারের প্রেমিকার প্রথম ঝলক
জোকারের প্রেমিকার প্রথম ঝলক
উপেক্ষা ভুলে যাচ্ছেন লেডি গাগা!
উপেক্ষা ভুলে যাচ্ছেন লেডি গাগা!
বিনোদন বিভাগের সর্বশেষ
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ