সম্প্রচারে দুই বোনের জীবনের গল্প

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬

শিউলি আর মালা, দুই বোন। মফস্বল শহরে তাদের জন্ম ও বেড়ে ওঠা। বাবা তমিজউদ্দিনকে সবাই চেনে একজন গুণী শিল্পী হিসেবে। এক বছর হলো প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, তার আগেই সংসার চালাতে নেমে গেছেন টিউশনিতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে।

এমনই এক ছিমছাম টানাপড়েনের সংসারের গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’। যেখানে মূলত দুই বোনের স্ট্রাগলের গল্প উঠে আসবে।

খলিল জিবরানের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও কেয়া পায়েল। 

আরেকটি দৃশ্যে কেয়া পায়েল ধারাবাহিকটি প্রচার শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে। প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ অনেকে।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
টরন্টো ফিল্ম ফোরামে ঢাকার ‘নয়া মানুষ’
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ