অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব!

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৪

অনেকটা তাই, অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল হলেন নিরব! এটা এক ধরণের সৌভাগ্য বলা যায়। যেখানে দেশের শিল্পীদের প্রায় সবাই অবস্থান করছেন কর্মহীন থমথমে পরিবেশে। নাটক-সিনেমার শুটিং বন্ধ বললেই চলে। সঙ্গে যুক্ত হয়েছে ‘আলো আসবেই’ বিতর্ক।

সেই সময়ে নায়ক নিরব ঠিকই ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের বিশাল শুটিং ইউনিটে। নিজেকে যুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নির্মিত প্রথম বিজ্ঞাপনচিত্রে। এটি এই সরকারের প্রথম জনসচেতনতামূলক বিজ্ঞাপনের শুটিং।

ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে এই বিজ্ঞাপনটি নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস।

মানিকগঞ্জ থেকে ১০ সেপ্টেম্বর দুপুরে শুটিং প্রসঙ্গে নিরব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। যারা এই মুহূর্তে উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পেরে অবশ্যই ভালো লাগছে।’

তিনি জানান, এই বিজ্ঞাপনচিত্রে তার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন। এটি নির্মিত হচ্ছে তাপদাহ নিয়ে। যেখানে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানান সচেতনতামূলক পরামর্শ থাকছে। খুব শিগগিরই এটি প্রচার হবে বিটিভিতে।

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর