অনন্যার প্রিয় বন্ধু নাকি শাহরুখ!

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৩৭

ওটিটি প্ল্যাটফর্মে মাত্রই অভিষেক হলো অনন্যা পাণ্ডের। ‘কল মি বে’ নামের এই সিরিজ থেকে ভালোই সাড়া মিলছে তার পক্ষে। রয়েছেন ফুরফুরে মেজাজে। এরমধ্যে অন্তর্জালে চর্চা শুরু হলো তার সঙ্গে শাহরুখ খানকে ঘিরে। কারণ নায়িকা নিজেই ঘোষণা দিলেন, বাবা চাঙ্কি পাণ্ডের বন্ধু শাহরুখ নাকি তারও প্রিয় বন্ধুর মধ্যে অন্যতম!

তাদের পারিবারিক বন্ধুত্ব এখানেই শেষ নয়, সুহানার মা গৌরী খান এবং অনন্যার মা ভাবনা পাণ্ডে এবং অনন্যা ও সুহানার আর এক প্রাণের বন্ধু শানায়া কাপুরের মা মহীপ কাপুর একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের রেশ তাদের পরবর্তী প্রজন্মেও বহমান। অনন্যা পাণ্ডের সঙ্গে তার ছোটবেলার বন্ধু শাহরুখ কন্যা সুহানা খানের সুন্দর সম্পর্ক কারোরই অজানা নয়। সোশ্যাল হ্যান্ডেলে মাঝে মাঝেই তারা একসঙ্গে ছবি দিয়ে লেখেন ‘বিএফএফ’ গোল। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব খুব দৃঢ়। একসঙ্গে বড় হয়েছেন তারা। তবে শুধুমাত্র সুহানা বা শানায়া নয়, তাদের পরিবারের সঙ্গেও অনন্যার খুব ভালো সম্পর্ক। সেই সূত্রে, অনন্যার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের সঙ্গেও।

আর সেই সম্পর্কের উদযাপন এখন অনন্যার ইন্সটাগ্রাম প্রোফাইলে গেলেই নজর কাড়ছে। শাহরুখ সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড শো-এর জন্য আবুধাবিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে অনন্যা ও শাহরুখ একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে অনন্যা লেখেন, ‘কিং /বেস্টি আপনাকে সবসময় ভালোবাসি।’

সুহানা খান অনন্যার এই ছবিটি দেখেই মন্তব্য করেছেন। তিনি লিখেছিলেন, ‘কিউটিস।’ অনন্যার মা ভাবনাও একটি ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। তাছাড়াও অনুরাগীরা এই ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড, এই ছবিটা মন ছুঁয়ে গেল।’ আরেক জন ভক্ত লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা।’ শানায়া কাপুরও হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

বলা দরকার, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অনন্যার। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়া’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ ‘কল মি বে’ প্রাইম ভিডিওতে বেশ চলছে। এরপরে তার সাইবার থ্রিলার ‘কন্ট্রোল’ আসছে নেটফ্লিক্সে। সেখানে এআই মানুষের জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে। সিরিজটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। অনন্যা পাণ্ডে সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসএস/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প