ঠোঁটকাটা নাদিয়া!

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৪, ১৬:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৫০

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘দৃষ্টিকোণ’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। 

এতে ‘ঠোঁটকাটা’ তথা উচিত কথা মুখের ওপর বলে দেওয়ার মতো একটি চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। এতে আরও আছেন সালমান আরাফাত, আরিফ হোসেন, আশরাফ হোসেন, জাহিদুল ইসলাম, অপু হাসান, ডেভোরা সিলভিয়া, সুজন, শামিম হোসেন ও ফাতেমা হীরা।

নাটকের গল্প প্রসঙ্গে শফিকুর রহমান শান্তনু জানান, ‘দৃষ্টিকোণ’ নাটকে দেখা যাবে ঋক ও নেহা পাশাপাশি ফ্ল্যাটের দুই বাসিন্দা। বাড়ির মালিক প্রভাতের ভাগ্নে ঋক। আর নেহা থাকে তার বোন-দুলাভাইয়ের সঙ্গে। ঋক নেহার প্রতি খুবই যত্নশীল। অন্যদিকে নেহা ঠোঁটকাটা স্বভাবের মেয়ে। কারও মুখের ওপর চট করে উচিত কথা বলে ফেলা তার অভ্যাস।

নাটকের আরেকটি দৃশ্য অফিসের বস থেকে শুরু করে বয়ফ্রেন্ড, কেউই তার উচিত কথা থেকে রেহাই পায় না। আনুষ্ঠানিকভাবে ঋক ও নেহার বিয়ের কথাও শুরু হয়। কিন্তু নেহার ব্যবহারের কারণে ঋকের মামা বিয়েতে আপত্তি তোলেন। এ নিয়ে ঝগড়া লেগে যায়। শুরু হয় নাটকের গল্পে নতুন জটিলতা।

নাটকটির প্রযোজক তথা নির্মাতা মনিরুল হাসান জানান, এটি প্রচার হবে ৫ অক্টোবর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক