মারজুক ফিরেছেন ফারুকীর ফ্রেমে, সঙ্গে চমক নাসির

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ২০:২১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

লুৎফর রহমান জর্জ ও মোশাররফ করিম অভিনীত টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’-এর কথা নিশ্চয়ই মনে আছে। ২০০৭–৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে এই ধারাবাহিক নির্মাণ করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৬ বছর পর একই রেশ ধরে নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’। যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

৬ ডিসেম্বর রাত ৮টায় প্রকাশ পেয়েছে ৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ঝলক। এটি প্রকাশের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের। অনুমান করা যাচ্ছে, জর্জ ও মোশাররফ করিমের বদলে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান ও মারজুক রাসেল। মোস্তফা সরয়ার ফারুকী তারচেয়ে বড় বিষয়, লম্বা বিরতির ফর ফের এক হলেন দুই সারথি- মোস্তফা সরয়ার ফারুকী ও মারজুক রাসেল। ক্যারিয়ারের শুরু থেকে চূড়ায় পৌঁছানো পর্যন্ত তারা ছিলেন একে অপরের ছায়াসঙ্গী। মাঝে সেই পথ দুদিকে বেঁকে গেলেও ফের ‘৮৪০’ দিয়ে ফারুকীর বড় ফ্রেমে ঢুকলেন মারজুক।

এদিকে ট্রেলারের গল্প ঘিরে ‘৪২০’ ভক্তসহ সবার মনেই অসংখ্য প্রশ্ন জন্ম নিচ্ছে! মূল গল্পটা আসলে কী নিয়ে? আরও কে কে অভিনয় করছেন? কোথায় ও কবে রিলিজ পাবে ‘৮৪০’; নানা তথ্যই জন্ম নিয়েছে দর্শক মনে। এছাড়া ট্রেলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’-এর শুটিং হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?

ট্রেলার: 

এসব প্রশ্নের উত্তর ও রহস্যের জট শিগগিরই খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনও খোলাসা করেননি ফারুকী। ‘৮৪০’ এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!” 

ফারুকীর এমন বক্তব্যের পর মনেই হচ্ছে, গল্পের নিবিড় কোনও সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনাচক্রের সঙ্গে। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে সেটি দ্রুতই জানানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ‘৪২০’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ

/এএমএম/এমএম/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?