নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১০:৫৩আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৩৪

এমন ঘটনা যে খুব একটা নতুন কিছু তা নয়। গত বছরই প্রথমবার গান গেয়ে সুপারহিট হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ছোটপর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। তারসঙ্গে গেয়েছেন আরেক নায়ক তাহসান।

এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ঈদে হানিফ সংকেত সংগীতে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক-নায়িকা। একজন বড় পর্দার সিয়াম আহমেদ অন্যজন ছোট পর্দার হিমি। দু’জনেই দারুণ জনপ্রিয় নিজ নিজ সেক্টরে। এবার পালা গানের চমক দেখানোর।  হিমি ও সিয়াম মজার তথ্য, এই দুই তারকা একসঙ্গে কখনও অভিনয় করেননি। অথচ তাদের প্রথম গানের অভিষেক হচ্ছে একসঙ্গে! ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ জানায়, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন তারা। 

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। 

গাওয়া প্রসঙ্গে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনোদিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। কিন্তু তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’ হিমি ও সিয়াম প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

/এমএম/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’