সোনায় সোহাগা আঁখি আলমগীর!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:১০

জন্মদিনে সাধারণত উপহার নিয়ে থাকেন সবাই। তবে আঁখি আলমগীরের বেলায় ঘটলো উল্টোটা। তিনি তার শ্রোতা-দর্শকদের উপহার দিলেন। প্রকাশ করলেন নতুন গানচিত্র ‘জানের জান’। অনুষ্ঠানে এসে জানালেন, তিনি নাকি ‘সোনায় সোহাগা’।

বুধবার (৮ জানুয়ারি) রাতে রঙ্গন মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো গানচিত্রটি। এটি লিখেছেন জামাল হোসেন। সুর-সংগীত করেছেন পুণম মিত্র।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী ও শিশির সরদার। দেখা মিলেছে কণ্ঠশিল্পী আঁখিকেও।  

ভিডিওতে আঁখি আলমগীর আঁখির জন্মদিন ৭ জানুয়ারি হলেও গানচিত্রটি প্রকাশ উপলক্ষে ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় হয়েছে বর্ণাঢ্য আয়োজন। এতে ‘জানের জান’ সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন নকীব খান, সালমা, মুহিন, রাশেদ, মেহেদী সোহেল, নোলক বাবু, চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরীসহ অনেকে।  

অনুষ্ঠানে এসে অনেকটাই আবেগাপ্লুত আঁখি। বললেন, ‘আমি জানতাম গানটি প্রকাশ উপলক্ষে ছোট্ট একটি আয়োজন হবে। এসে দেখি অনেক বড় আয়োজন। অনেক গুণী মানুষ এসেছেন। নিজেকে সোনায় সোহাগা মনে হচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সবার প্রতি। আমার জন্য সবাই দোয়া করবেন। জন্মদিন উপলক্ষে আমাদের এই ছোট্ট উপহার আপনাদের জন্য।’

প্রকাশনা উৎসবে শিল্পী ও অতিথিরা বলা দরকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের শুরুটা হয় বাবা কিংবদন্তি আলমগীরের হাত ধরে, সিনেমায় অভিনয়ের মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এরপর তার ক্যারিয়ার গড়ে ওঠে কণ্ঠশিল্পী হিসেবে। গত প্রায় তিন দশক ধরে এই শিল্পী অডিও, সিনেমা, নাটকে ও মঞ্চে নিয়মিত গান গেয়ে চলেছেন।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’