শহরের ঘুম কি আদৌ ভাঙবে!

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭

রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি, কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন! 

অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তার মধ্যে বড়লোকসুলভ কোনও আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার প্রতিষ্ঠান দেখাশুনা করছে। একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার চাকরি হয়েও যায় কিন্তু যোগদান করার আগে সে কিছু শর্ত দেয়। রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাকে নিয়োগ দেয়। 

একসঙ্গে কাজ করতে গিয়ে দুজন দু’জনকে ভালোবেসে ফেলে। ভাবনা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দিলে রৌদ্র আবারও কিছু শর্ত দেয়। শর্ত মেনেই দু’জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও নিজেকে বদলাতে পারে না রৌদ্র। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। ফলে ভাবনা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রৌদ্রও  ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে ভাবনাকে নিয়ে যে শহরে শত-শত ফুল ফোটাতে চেয়েছিল, সেই শহর ঘুমিয়ে পড়েছে। রৌদ্র নিজেও শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হতে থাকে, আদৌ কি শহরের ঘুম ভাঙবে? 

আরেকটি দৃশ্যে ভাবনা ও রৌদ্র এমন ভিন্ন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘ঘুম ভাঙা শহরে’। রেজাউর রহমান ইজাজের রচনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার, বিন্দু রোজারিও, শামস আরেফিন ও আরাফাত। 

নির্মাতা আফরোজা সুলতানা জানান, নাটকটি প্রচার হবে ১ মার্চ, শনিবার রাত ৯টায়।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প