সাত বছর পর, সঙ্গে তাহসিন...

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১২:৫৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৪:৩২

দীর্ঘদিন পর সম্প্রতি ঢাকায় এসেছিলেন ফটোসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মুখ সিফাত তাহসিন। দেশে ফিরে ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। জানা গেছে, টানা ৭ বছর পর তার অভিনয়ে ফেরা।  

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় কেএম সোহাগ রানার রচনা ও পরিচালনায় ‘অগ্নিশিখা’য় দেখা যাবে তাহসিনকে। এতে তার দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে থাকছেন তারা। 

দীর্ঘ সাত বছর পর দেশের নাটকে কাজ করা প্রসঙ্গে সিফাত তাহসিন বলেন, “আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এখন কাজ করে মনে হলো পিকনিকে মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! রাজের ইউনিটের সবকিছুই দারুণ গোছানো ছিলো। তিনি প্রযোজক হিসেবে সবার যত্ন নেন। এতে আমি মুগ্ধ। পরিচালক রানা ফুরফুরে মানুষ। আর ‘অগ্নিশিখা’ চমৎকার একটি গল্প। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।”

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান সিফাত তাহসিন। সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। অভিনয়ে নিয়মিত ছিলেন তিনি। বেশ কিছু নাটকে ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। 

সিফাত তাহসিন স্বামী ও চার বছর বয়সী কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বিভিন্ন স্থানে একটি নাটকের শুটিং করেছেন তিনি। এবার দেশে এসে অভিনয় করলেন। শুটিংয়ে সিফাত তাহসিন (মাঝে) তাহসিনের অভিনয় প্রসঙ্গে নির্মাতা রানা বলেন, ‘সিফাত তাহসিন মানুষ হিসেবে দারুণ। আমাদের মনেই হয়নি প্রথমবার একসঙ্গে কাজ করছি। দুই দিন শুটিং করেছেন তিনি। শুটিংয়ের ফাঁকে তার মুখে ইউনিট নিয়ে প্রশংসা শুনেছি। এমনকি বিমানে উঠে মেসেজ দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।’ 

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, বড়দা মিঠু ও এমএনইউ রাজু। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অগ্নিশিখা’।

/এমএম/
সম্পর্কিত
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর