সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১১:১০আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪১

পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সব পরিস্থিতিতে চিল থাকতে পারে। কোনও প্রতিকূলতাই তাদেরকে উজ্জ্বল, হাসিখুশি থাকা থেকে আটকাতে পারে না। রিয়াদ সেই বিরল প্রজাতির মানুষগুলোর একজন। খুবই চটপটে, বন্ধু-বৎসল এবং প্রাণখোলা মানুষ। 

এখানে পর্দার রিয়াদ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।

রিয়াদের স্ত্রী শ্রাবণী ঠিক তার উল্টো। কোনও নির্দিষ্ট আবেগে সে বেশিক্ষণ আটকে থাকে না। শ্রাবণ দিনের আকাশের মতোই শ্রাবণীর মেজাজ; এই ঝড়, এই বৃষ্টি। কখনও কখনও আবেগীয় সংঘর্ষে তুমুল বজ্রপাত! 

এখানে পর্দার শ্রাবণী চরিত্রে দেখা যাবে তানজিমক সাইয়ারা তটিনীকে। একটি দৃশ্যে ইয়াশ ও তটিনী এই দুজনকে নিয়ে দাম্পত্যজীবনের দুর্দান্ত এক প্রেম ও বিচ্ছেদী গল্পে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভালো থেকো’। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে এতে ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।

মাত্রই শুটিং শেষ হওয়া এই বিশেষ নাটক প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘‘নিয়তির অবধারিত চক্রান্ত এই দুই প্রান্তের, দুই মেজাজের মানুষকে একই ছাদের নিচে এনেছে। কক্সবাজারে ট্যুরে গিয়ে দু’জনের প্রথম দেখা। অতঃপর পরিচয়, প্রেম, পরিণয়। অন্য অনেক কাপলের মতো ওদের গল্পটা ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’ টাইপের হতে পারতো! কিন্তু না, এক্ষেত্রেও নিয়তির সীমাহীন ষড়যন্ত্রে ওদের গল্পটা মোড় নেয় অন্যদিকে। যা জানতে হলে দেখতে হবে নাটকটি।’’ একটি দৃশ্যে ইয়াশ ও তটিনী প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে মোট ১২টি নাটক মুক্তি পাচ্ছে। যার মধ্যে ‘ভালো থেকো’ অন্যতম। এই নাটকটিসহ ঈদের বিশেষ কাজগুলো ক্রমশ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, চাঁদরাত থেকে।

/এমএম/
সম্পর্কিত
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর