পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!

বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৮:৩২আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৮:৩২

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুল্লুকেই বসবাস করেন স্বামী-সন্তান নিয়ে। তবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কাজের কারণে তাকে ভারতে আসতেই হয়। বলা যায়, তিনি ভারত-যুক্তরাষ্ট্র করতে থাকেন নিয়মিত।

সম্প্রতি তিনি এসএস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি ২৯’ সিনেমার শুটিং করতে ভারত এসেছিলেন। ওড়িশায় শুটিং করছিলেন। মুম্বাইতে ফেরার সময় ওড়িশার বিশাখাপত্তনাম বিমানবন্দরে একটি চমৎকার ঘটনার সাক্ষী হন তিনি। ঘটনাটি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া তিনি বলেন, “আমি ড্রাইভ করছিলাম বিশাখাপত্তনাম বিমানবন্দরের উদ্দেশ্যে। দেখি, একজন নারী রাস্তার পাশে পেয়ারা বিক্রি করছেন। কাঁচা পেয়েরা আমার খুব পছন্দ। আমি তাকে বললাম, ‘সবগুলো পেয়ারার দাম কত।’ তিনি আমাকে বললেন, ‘১৫০ রূপি।’ আমি তাকে ২০০ রূপির একটি নোট দিলাম। তিনি আমাকে বাকি রূপি ফেরত দিতে যাচ্ছিলেন। আমি তাকে বললাম, ‘প্লিজ না, আপনি পুরোটাই রেখে দিন।’ ভাবলাম, তিনি নিশ্চয়ই এই পেয়ারা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তিনি চলেও যাচ্ছিলেন। কিন্তু যখন লাল বাতি জ্বললো সিগন্যালে, তিনি ফিরে এসে আমাকে আরও দু’টি পেয়ারা দিয়ে গেলেন।” প্রিয়াঙ্কা চোপড়া এরপর তিনি বলেন, ‘তিনি একজন কর্মঠ নারী। তিনি কিন্তু চ্যারিটি চাননি। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করেছে।’

বলা দরকার, রাজামৌলির ‘এসএসএমবি ২৯’ সিনেমায় প্রিয়াঙ্কা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন মহেশ বাবু। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে রেকর্ড পরিমাণ বাজেটের সিনেমা।

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

/সিবি/এমএম/
সম্পর্কিত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী