ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও শেয়ারে ভারতের যোগীরাজ্যের মহিলা কনটেন্ট ক্রিয়েটর যশোদা লোধির জীবন  রাতারাতি বদলে গেল। স্বামীর ধমকের পরেও যশোদা ইংরেজি বলছেন এমন একটি ভিডিও অভিনেত্রী শেয়ার করেছেন।

‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’, উত্তরপ্রদেশের মহিলা কনটেন্ট ক্রিয়েটর যশোদাকে এখন একনামে সকলেই চেনেন। বর্তমানে নেটভুবনেও তাকে নিয়ে চর্চার অন্ত নেই।

যশোদা যোগীরাজ্যের প্রত্যন্ত অঞ্চলের এক সহজ-সরল গ্রামের বধূ। তার ইংরেজি বলার কেরামতি দেখে বিস্মিত অনেকেই! এমনকী বিস্ময় প্রকাশ করেছেন প্রিয়াঙ্কাও। 

 সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন যশোদা। সেখানেই দেখা যায়, খেতে কাজ করার মাঝে ইংরেজিতে কথা বলে একটি ভিডিও রেকর্ড করছেন তিনি। যশোদা জানান, ওই ভিডিওটি বানানোর জন্য স্বামীর কাছে বেধড়ক ধমক খেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও না থেমে রেকর্ডিং চালিয়ে গিয়েছেন তিনি।

সেই ভিডিওটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যশোদা। এরপরই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটলো ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’-এর সঙ্গে, সেটা বোধহয় তার কল্পনাতীত ছিল।

যশোদা জানান, ‘আচমকা ইনস্টাগ্রামে হুড়মুড়িয়ে আমার ফলোয়ার্স বাড়তে শুরু করে। দিন কয়েক পরই জানতে পারি, প্রিয়াঙ্কা চোপড়া আমার ভিডিওটি নিজের ইনস্টা স্টোরিতে ভাগ করে নিয়ে প্রশংসা করেছেন।

বর্তমানে ইনস্টাগ্রামে ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’-এর অনুসরণকারীর সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার। অন্যদিকে তার ইউটিউব চ্যানেলেও ৪ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। উচ্ছ্বসিত যশোদার মন্তব্য, ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ম্যামকে ধন্যবাদ। আপনার এই একটি পোস্ট আমাকে আরও এগিয়ে যাওয়ার, আরও কাজ করার, শেখার, কনটেন্ট বানানোর অনুপ্রেরণা জোগালো।

তার ভাষ্য, ‘আমি শুধু একটাই কথা বললো, নিজের কাজকে কখনও ছোট করে দেখবেন না, কারণ আপনি জানেনও না কে,কখন আপনার কাজ দেখছে।’

তবে শুধু দেশি গার্ল-ই নন, যশোদা লোধির ভিডিও শেয়ার করে তার কনটেন্টের প্রশংসা করেছেন ম্রুণাল ঠাকুর, অভয় দেওল থেকে আর মাধবনরাও।

/এনআই/
সম্পর্কিত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা