চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঞ্চে ‘শেষের কবিতা’

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৪:৩১আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:০৩

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর আবারও মঞ্চে নিয়ে আসছে তাদের দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’। নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় মঞ্চে উপস্থাপন করা হচ্ছে এবারের চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখে। 

লাবণ্য চরিত্রে নূনা আফরোজ অভিনয় করলেও এবার অমিত চরিত্রে থাকছে নতুন চমক। আগামী ৩০ চৈত্র (১৩ এপ্রিল) চৈত্র-সংক্রান্তির দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নতুনভাবে ‘শেষের কবিতা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এবং ১লা বৈশাখ (১৪ এপ্রিল, সন্ধ্যা ৭টা) একই মিলনায়তনে নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দলের অন্যতম সদস্য সরোয়ার সৈকত।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি দলের ষষ্ঠ প্রযোজনা এবং ৪৫তম ও ৪৬তম মঞ্চায়ন। ‘শেষের কবিতা’র একটি দৃশ্য ‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান। 

মঞ্চ করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান ও তোফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ, কোরিওগ্রাফি ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জা জনি সেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?